ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৩১ বোতল উইনকোরেক্সসহ আলোচিত মশিউল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৪৩ বার পঠিত

যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত মশিউলের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। এ সময় বাড়ি সংলগ্ন এলাকা থেকে মাটি খুঁড়ে একটি কলসের ভেতর লুকানো ১৩১ বোতল উইনকোরেক্স উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১১টার পর এ অভিযান পরিচালিত হয়। অভিযানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর এলাকার ছোটনের মোড়ের একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত থাকার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে বাড়ির পাশে মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। ওই কলসের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ছিল ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনকোরেক্স।

তিনি আরও জানান, এ ঘটনায় মশিউলকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মশিউলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি যশোরের আলোচিত শংকরপুরের হাসান ও মিজানের ছোট ভাই বলেও পরিচিত।

১৩১ বোতল উইনকোরেক্সসহ আলোচিত মশিউল গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬