ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫৭ বার পঠিত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ৫ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রদেশটির বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল কোহলু শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, কোহলুর পাশাপাশি ঝোব, বারখান ও রাখনি এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ২। সংস্থাটির তথ্য অনুযায়ী, কেন্দ্রস্থল ছিল বারখানের উত্তর-উত্তরপূর্বে এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে তীব্র কম্পনের কারণে আতঙ্কিত হয়ে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। ভূতাত্ত্বিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। দেশটি আরব, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে বিভিন্ন ফল্ট লাইনের সক্রিয়তার কারণে সেখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

এর আগে গত সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব এবং রাজধানী ইসলামাবাদের কিছু অংশ ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল।

ট্যাগস :

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

আপডেট সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬