ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাম্মী হত্যাকারীর ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • / ৭৪ বার পঠিত

যশোরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ শাম্মী আক্তার নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। প্ল্যাকার্ডে ‘খুনি সুজনের ফাঁসি চাই’, ‘শাম্মী হত্যার বিচার চাই’ এবং ‘নারী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। এ সময় উপস্থিত জনতা অভিযুক্ত সুজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত শাম্মী আক্তারের বাবা-মা। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাদের মেয়েকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দ্রুত বিচার আইনের আওতায় মামলাটির নিষ্পত্তি করে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় স্থানীয় এলাকাবাসীও বক্তব্য দেন। তারা বলেন, একজন নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা জরুরি। তারা শাম্মীর হত্যার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত সুজনের কঠোর শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, সোমবার ভোরে যশোর শহরের শেখহাটি তামালতলা এলাকার একটি ভাড়া বাসায় নেশার টাকার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুজন তার স্ত্রী শাম্মী আক্তারকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সুজন নিজ শরীরেও ছুরি দিয়ে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শাম্মী আক্তার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি ও তার স্বামী সুজন যশোর শহরের শেখহাটি তামালতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে মামাতো ভাই-বোন ছিলেন এবং প্রায় ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিলেন।

ট্যাগস :

শাম্মী হত্যাকারীর ফাঁসির দাবিতে যশোরে মানববন্ধন

আপডেট সময় : ০৬:১৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬