ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৮ বার পঠিত

যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রেজাউল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার টেংরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছবেদাগাছতলা মোড় থেকে রেজাউলকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এ ঘটনায় রেজাউল ও অজ্ঞাতপরিচয় আরও একজনের বিরুদ্ধে শার্শা থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। আটক রেজাউলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :

শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:২৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬