ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত Logo মাদক কারবারিদের গ্রেপ্তার করে আলোচনায় আলমডাঙ্গার ওসি রাকিবুল ইসলাম Logo শার্শায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন Logo চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড
৮ যুবক পেলেন ঋণের চেক

শার্শায় জাতীয় যুব দিবস পালিত

আতিকুজ্জামান রিমু, (শার্শা) যশোর
  • আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • / ৩৯ বার পঠিত

যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর ও আত্মকর্মসংস্থান সৃষ্টির প্রত্যয়ে যশোরের শার্শায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি, আলোচনা সভা, সফল যুব সংগঠনকে সম্মাননা প্রদান এবং আটজন যুবকের মধ্যে ৮ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা মুহাম্মাদ আজীজুর রহমান।

সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ টি এম নাজমুল মনির, উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাসেদ ও শার্শা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর মো. গোলাম কাদের।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। যথাযথ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে যুবকেরা নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে আটজনের মধ্যে মোট ৮ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

ট্যাগস :

৮ যুবক পেলেন ঋণের চেক

শার্শায় জাতীয় যুব দিবস পালিত

আপডেট সময় : ০৬:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬