ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

এস এম তাজাম্মুল, মনিরামপুর (যশোর)
  • আপডেট সময় : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পঠিত

ভূমি সেবা ব্যবস্থাপনায় প্রতিটি উপজেলার সেবা গ্রহীতাদের সহজ ও দ্রুত সময়ে সেবাদানের লক্ষে যশোরের অভয়নগর, কেশবপুর ও মণিরামপুর উপজেলার ভূমি সহকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের সহযোগিতায় ও মণিরামপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বুধবার (২৮ অক্টোবর) সকালে মণিরামপুর এলজিইডি ভবনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) শওকত রশীদ চৌধুরী।

যশোর জেলা প্রশাসক ও উক্ত প্রশিক্ষণ কোর্স স্টাফ মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ আরো উপস্থিত ছিলেন প্রশিক্ষক ভূমি সংস্কার বোর্ডের অতিরিক্ত সচিব আবু সাঈদ, অতিরিক্ত সচিব মুনির হোসেন খান (প্রশিক্ষক), যশোর জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) মমতাজ বেগম (প্রশিক্ষক), উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন (প্রশিক্ষক)।

এ সময় আরও, উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল আহাদ, অভয়নগর উপজেলা সহকারি কমিশনার ভূমি আবীর আনসারী, কেশবপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি আব্দুর রহমান শেখ প্রমুখ।

এ ছাড়াও অভয়নগর, কেশবপুর ও মণিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে মুহূর্তে ভূমি সেবা নিশ্চিতে উপজেলা ভিত্তিক সংশ্লিষ্ট সকলের মাধ্যমে আধুনিক ভূমি সেবা জনসাধারণের দৌর গোড়ায় পৌছানোর প্রাথমিক এ প্রশিক্ষন কোর্সে প্রশিক্ষকেরা আধুনিক ভূমি সেবা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনায় প্রশিক্ষনার্থীদের অবগত করেন।

ভূমি সেবায় জনসাধারণকে কোন ধরনের ভোগান্তি পোহাতে না হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যেনো কেউ প্রতারিত না হয় সে সমস্ত বিষয়েও গুরুত্বারোপ করেন আগত অতিথিবৃন্দ।

ট্যাগস :

মণিরামপুরে উপজেলা পর্যায়ে আধুনিক ভূমি সেবা ব্যবস্থাপনা প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৩৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬