ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন Logo এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে হজ্ব প্রতারণার অভিযোগ Logo অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য। Logo কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন Logo রাঙামাটিতে সওজ’র জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ Logo খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Logo মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত

বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৭ বার পঠিত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছেন স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিকেরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয়।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি তবিবুর রহমান, সাধারণ সম্পাদক শহিদ আলী, ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেনের নেতৃত্বে মিছিলে দুই সংগঠনের বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।

মিছিল থেকে ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। এ সময় শ্রমিক নেতারা বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হলে শ্রমিকেরা তা প্রতিহত করবেন।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকদের উসকে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। গার্মেন্টস শ্রমিকদের প্রতি নিজেদের স্বার্থ ও কর্মপরিবেশের কথা বিবেচনা করে কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানান নেতারা।

তাঁরা আরও বলেন, শার্শা উপজেলা তথা বেনাপোল স্থলবন্দরে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন। বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

ট্যাগস :

বেনাপোলে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১১:৩৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬