ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন Logo এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে হজ্ব প্রতারণার অভিযোগ Logo অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য। Logo কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন Logo রাঙামাটিতে সওজ’র জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ Logo খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Logo মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম Logo যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান Logo যশোরে বনফুল মিষ্টির দোকানকে লাখ টাকা জরিমানা Logo চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর সংসদ সদস্য রুহুল আমিন পুনর্নির্বাচিত

চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

প্রিন্স হালদার, চিতলমারী (বাগেরহাট)
  • আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৮ বার পঠিত

বাগেরহাটের চিতলমারীতে একটি মৎস্য ঘের থেকে অনিক দাস (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার মিজানুর রহমানের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত অনিক দাস যশোর জেলার মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের ক্ষিদির দাসের ছেলে। তার বাবা পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী (সুইপার)। কাজের সুবাদে তিনি চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের নালুয়া বাজার এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে অনিক বাড়ি থেকে বের হয়ে যায়। এ সময় পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে থামানোর চেষ্টা করলেও সে দৌড়ে বড়বাড়িয়া ইউনিয়নের বড়গুনি এলাকার সবজি ও মাছের ঘেরের দিকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

একপর্যায়ে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন মিজানুর রহমানের মৎস্য ঘেরে শিশুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নঅনিকের মানসিক বিকাশজনিত সমস্যা ছিল। সে ঋষি সম্প্রদায়ের সদস্য।

এ বিষয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

চিতলমারীতে মৎস্য ঘের থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬