ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আলিপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সামির সোয়েব রাদমি Logo শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার Logo যশোরে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন Logo এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে হজ্ব প্রতারণার অভিযোগ Logo অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য। Logo কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন Logo রাঙামাটিতে সওজ’র জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ Logo খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার Logo মসজিদে মসজিদে জায়নামাজ উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী শামীম
প্রথম খেলায় পাঁজিয়ার জয়

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

তুহিন হোসেন, কেশবপুর
  • আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পঠিত

যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের পাবলিক ময়দানে বেলুন উড়িয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মজিদপুর ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ ও পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মজিদপুর ইউনিয়ন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পাঁজিয়া ইউনিয়ন বাছাই ফুটবল একাদশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন এবং পৌর জামায়াতের আমির জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

প্রথম খেলায় পাঁজিয়ার জয়

কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

আপডেট সময় : ০২:৩৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬