ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াদায় ফুটবল টুর্নামেন্টে ভোজগাতী একাদশের জয়

বিএম মিলন
  • আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / ২৩ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদায় ভোজগাতী চাষীক্লাবের উদ্যোগে আয়োজিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের জমজমাট খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোজগাতী স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ঢাকুরিয়া চাঁদের আলো একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে ভোজগাতী ফুটবল একাদশ।

খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের উত্তেজনা। প্রথমার্ধে ভোজগাতী একাদশের সাগর একটি গোল করে দলকে এগিয়ে নেন। তবে বেশিক্ষণ সেই ব্যবধান ধরে রাখতে পারেনি ভোজগাতী। ঢাকুরিয়া চাঁদের আলো একাদশের মেহেদী গোল করে খেলায় সমতা ফেরান।

দ্বিতীয়ার্ধে জয়ের লক্ষ্যে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এ সময় ভোজগাতী একাদশের রাব্বি একটি গোল করে দলকে এগিয়ে নেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভোজগাতী একাদশ।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা ফিরোজ আহম্মেদ লালটু, ক্রীড়ানুরাগী সহকারী অধ্যাপক শল্য শেখর মনীষ, ফারুক আক্তার, হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুন্নাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে খেলাটি উপভোগ্য হয়ে ওঠে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

কুয়াদায় ফুটবল টুর্নামেন্টে ভোজগাতী একাদশের জয়

আপডেট সময় : ০৭:৩৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬