শার্শায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৭:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নূরুজ্জামান লিটন এবং প্রধান উপদেষ্টা খাইরুল জামান মধু।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাবলি, জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রাখতে জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন তাঁরা।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিতে শার্শা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
























