ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সীমান্তে বিজিবি’র হাতে মাদক ও ভারতীয় পণ্যসহ দু’নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • / ২৪ বার পঠিত

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় নেশাজাতীয় কাশির সিরাপসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। আটক মালামালের বাজারমূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা।

শনিবার (৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ কাশিপুর বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য ও দুই নারীকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোছা. ফুলসুরাত (২৪) ও মোছা. জায়েদা (৫৫)।

বিজিবি জানায়, অভিযানে ভারতীয় দুই বোতল নেশাজাতীয় উইনসেরেক্স কফ সিরাপ, ছয়টি শাড়ি, ২৫টি কম্বল, দুই প্যাকেট ফুচকা, তিন প্যাকেট আমসত্ত্ব, ৪০টি চকলেট, ৩১০টি ওষুধসামগ্রী এবং ২৩১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক পণ্যের মোট মূল্য ৩ লাখ ৩৭ হাজার ১৫০ টাকা। আটক দুই নারীর বিরুদ্ধে মামলা দায়েরের পর তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

যশোর সীমান্তে বিজিবি’র হাতে মাদক ও ভারতীয় পণ্যসহ দু’নারী আটক

আপডেট সময় : ০৮:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬