ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

হাফিজুর রহমান, চৌগাছা (যশোর )
  • আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৪০ বার পঠিত

“করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চৌগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার চত্বরের মধ্যে প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরের অডিটোরিয়ামে এসে শেষ হয়।

সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভুমি কর্মকর্তা জি এম মুনিব আহমদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ অহিদূর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম.এ, মুনীব।

প্রগতি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার মিনা, চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও আনসার-ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন,স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ধুনার খাল সমবায় সমিতির সভাপতি জহরুল ইসলাম বাবু, পৌর কৃষকদলের মিলন হোসেন, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক তুহিন আক্তার, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক শিমুল, খড়িঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ভরত কুমার হালদার ও সাধারণ সম্পাদক উত্তম হালদার এবং বোড়গোন্দপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি আবুল কাশেমসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সফল সমবায়ী সমিতির ক্রেস্ট দেওয়া হয় ।

সভায় বক্তারা বলেন, সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর ও গতিশীল করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ট্যাগস :

চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আপডেট সময় : ১০:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬