যশোরে ৫০ বোতল উইনকেরিক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ৩৪ বার পঠিত

যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল উইনকেরিক্সসহ মো. আলমগীর (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন হামিদপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হামিদপুর বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি ব্যাটারিচালিত অটোভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ৫০ বোতল উইনকেরিক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোভ্যানে থাকা মো. আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীর যশোরের শার্শা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. ইবাদ আলীর ছেলে। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও আসামিকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এসআরবি ফোর্সেসের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের মতো চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ অভিযান চলমান থাকবে।























