ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পর্যটকদের নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে- সার্কেল এএসপি

টিটু শাকিল, ঝিকরগাছা
  • আপডেট সময় : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / ২২ বার পঠিত

ঝিকরগাছার ফুল পর্যটনকেন্দ্র পানিসারা-গদখালীতে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নাভারন সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আরিফ হোসেন।

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে মনে রাখতে হবে পর্যটকরা আমাদের সম্মানিত অতিথি। তারা এখানে বেড়াতে আসেন বলেই আমাদের ফুলেররাজ্য আরো সমাদৃত বিকশিত-প্রস্ফুটিত ও মোহনীয় সৌন্দর্যের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির অপার সম্ভাবনার এক মহীসোপান। আমরা তা নষ্ট হতে দিতে পারি না।

তিনি অতিসম্প্রতি ফুলের রাজ্যে বেড়াতে আসা কতিপয় উশৃংখল উঠতি বয়সী বখাটে ছেলে কর্তৃক পর্যটকদের হেনস্থা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তীব্র সমালোচনা করে

কিশোরগ্যাঙের উদ্দেশ্যে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সুস্থ বিনোদনের আশায় পরিবার পরিজন-আত্মীয়-স্বজন নিয়ে বেড়াতে আসা কোন পর্যটক হেনস্থার শিকার কিংবা কোন প্রকার অসৌজন্যমূলক ও উশৃংখল আচরণ করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। পর্যটকদের সাথে আমাদের সম্পর্ক হতে হবে সৌহার্দ্য-সম্প্রীতির মেলবন্ধন এ কথা মনে রাখতে হবে।

আইনশৃঙ্খলা রক্ষায় জনসচেতনতামূলক এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম সাইফুল্লাহ।

ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে পানিসারা হাড়িয়ার ফুল মোড়ে মঙ্গলবার (১১নভেম্বর) বিকাল ৪টায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং প্রতিরোধে এই গণসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি মাদক ইভটিজিং ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে জনসচেতনতাই বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পানিসারা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুস সাত্তার, নাভারন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান মিনু, গদখালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি তবিবর রহমান, ঝিকরগাছা থানার ওসি তদন্ত, সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, পানিসারা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ডাক্তার আবুল খায়ের, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনজুরুল হক, গদখালী ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

ট্যাগস :

পর্যটকদের নিরাপত্তায় সবাইকে এগিয়ে আসতে হবে- সার্কেল এএসপি

আপডেট সময় : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬