সিরাজসিঙ্গায় মসজিদ উন্নয়নে আর্থিক অনুদান দিলেন রাজু আহম্মেদ
- আপডেট সময় : ১০:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ৮০ বার পঠিত

‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজসিঙ্গা হাতিয়ারহাট জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় সহায়তা প্রদান কার্যক্রমে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ সংশ্লিষ্টদের কাছে অর্থ সহায়তা পৌঁছে দেন। মসজিদের উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় এ সহায়তা ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ বিষয়ে রাজু আহম্মেদ বলেন, এলাকার ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

























