ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভবদহের ৩০০ কোটি টাকার সেচ প্রকল্প বাতিলের দাবি Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

লক্ষণপুরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আলোচনায় শামসুর রহমান সামু

আলমগীর হোসেন
  • আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৩৮ বার পঠিত

১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে এবার জনপ্রতিনিধি হওয়ার প্রত্যাশায় শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান সামু চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরমের আবেদনপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের কাছে তিনি এ আবেদনপত্র জমা দেন।

দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা শামসুর রহমান সামু স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর কাছে পরিচিত মুখ। স্থানীয় সাধারণ মানুষের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রতিকূলতা, আন্দোলন-সংগ্রাম ও নানা নির্যাতনের মধ্য দিয়ে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময় একাধিক মামলার আসামি হয়ে তাকে দীর্ঘদিন বাড়িছাড়া অবস্থায়ও থাকতে হয়েছে বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য, রাজনৈতিক জীবনের দীর্ঘ কঠিন পথ পেরিয়ে শামসুর রহমান সামু যদি লক্ষণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হন, তাহলে তা হবে ইউনিয়নের সাধারণ মানুষের জন্য আশার বিষয়। তাদের প্রত্যাশা, জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, শিক্ষা ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ককে কাজে লাগিয়ে তিনি লক্ষণপুর ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। তবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি এখনো আবেদন পর্যায়ে রয়েছে।

এদিকে মনোনয়ন ফরমের আবেদনপত্র জমা দেওয়ার মধ্য দিয়ে লক্ষণপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে শামসুর রহমান সামুর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

ট্যাগস :

লক্ষণপুরে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আলোচনায় শামসুর রহমান সামু

আপডেট সময় : ০৫:১৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬