ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ৪ হাজার পিচ ইয়াবা ও গাঁজাসহ আটক ৩ Logo রামনগরে মাদ্রাসার নির্মাণকাজে আর্থিক সহায়তা দিলেন রাজু আহম্মেদ Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো ঐক্য নয় Logo আদমদীঘিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াদায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ Logo আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেশবপুর বিএনপি’র বিক্ষোভ মিছিল Logo রামনগরে বাল্যবিবাহ ও মানবপাচার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার Logo যশোর সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করল বিজিবি Logo বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন Logo যশোরে নাশকতা মামলায় আ’লীগের ১৪ নেতা-কর্মী গ্রেফতার
কলেজ মাঠ খেলাধুলার উপযোগী করার দাবিতে

বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পঠিত

যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে গাছের কাটা ডালপালা পড়ে থাকায় খেলাধুলা ও অনুশীলন কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এসব ডালপালা অপসারণ করে মাঠটি খেলাধুলার উপযোগী করার দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় কলেজ মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়ে দ্রুত মাঠ পরিষ্কার করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

কলেজ সূত্রে জানা গেছে, প্রায় ৪০ বছর আগে কলেজ মাঠের পাশ দিয়ে মেহগনি গাছ লাগানো হয়। দীর্ঘদিন গাছগুলোর ডালপালা ছাঁটাই না করায় সেগুলো বড় হয়ে মাঠের অনেকটা জায়গা দখল করে নেয়। এতে মাঠে খেলাধুলা ও অনুশীলনে সমস্যা সৃষ্টি হয়। সম্প্রতি মাঠটি খেলাধুলার উপযোগী করতে কলেজ কর্তৃপক্ষ গাছের অতিরিক্ত শাখা-প্রশাখা ছাঁটাই করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির একটি পক্ষ এর বিরোধিতা করে বিভিন্ন কর্মসূচি পালন করে।

ওই পক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। কলেজ সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা না হওয়ায় কাটা ডালপালা অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। ফলে দীর্ঘদিন ধরে ডালপালাগুলো মাঠে পড়ে থাকায় মাঠটি কার্যত খেলাধুলার অনুপযোগী হয়ে রয়েছে।

এদিকে বাঘারপাড়া উপজেলা সদরের প্রধান খেলার মাঠ বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। সম্প্রতি মাঠটির সংস্কারকাজ শুরু হওয়ায় সেটিও আপাতত খেলাধুলা ও অনুশীলনের জন্য ব্যবহার করা যাচ্ছে না। ফলে স্থানীয় খেলোয়াড়দের অনুশীলনের অন্যতম বিকল্প মাঠ হিসেবে বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠের গুরুত্ব বেড়েছে। কিন্তু সেখানেও ডালপালা পড়ে থাকায় খেলোয়াড়রা অনুশীলন করতে পারছেন না।

এ অবস্থায় বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন প্রশাসনের প্রতি দ্রুত মাঠ থেকে ডালপালা অপসারণ করে খেলাধুলার উপযোগী পরিবেশ ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান জানান, তদন্তকাজ শেষের দিকে। অতি দ্রুত মাঠটি খেলাধুলার উপযোগী করার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রশাসনিক জটিলতা দ্রুত নিরসন করে কলেজ মাঠ থেকে ডালপালা সরিয়ে শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য মাঠটি উন্মুক্ত করা হবে।

ট্যাগস :

কলেজ মাঠ খেলাধুলার উপযোগী করার দাবিতে

বাঘারপাড়া ডিগ্রি কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬