শিশুদের গড়তে শিক্ষক-অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টা জরুরি: রেজাউল ইসলাম
- আপডেট সময় : ০৪:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ৩২ বার পঠিত

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউনুছ আলীর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোমলমতি শিশুদের শুধু পাঠ্যবই নয়, সততা, শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে। কোমলমতি শিশুদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা ও অভিভাবক। বাড়িতে শিশুদের শেখার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে এবং শিশুদের প্রতিদিন নিয়মিত স্কুলে পাঠাতে হবে।
তিনি আরো বলেন, অপ্রয়োজনে স্মার্টফোন ব্যবহার ও গেমে আসক্তি থেকে শিশুদের দুরে রাখতে হবে এবং শিশুর মানসিক ও শারীরিক সুস্থতায় অভিভাবকদের বেশি বেশি নজর দিতে হবে। সন্তানের অগ্রগতি ও দুর্বলতা জানতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
তিনি আরও বলেন, মানসম্মত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা সবচেয়ে জরুরি। আমাদের আজকের এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। স্কুল ও পরিবারের অভিভাবদের যৌথ উদ্যোগেই আমরা তাদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।
অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, ইউপি সদস্য হারুন-অর-রশিদ, বিএনপি নেতা আলাউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সমাজসেবক আলহাজ্ব মেহেদী হাসান লাভলু, বিএনপি নেতা তাইফুর রহমান প্রমুখ। এসময় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
























