ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল
  • আপডেট সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৯ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আলী আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) যোগানিয়া নলামারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আলী আহমেদ আমোদ ১৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে সচিন্দ্রনাথ সরকার ১৯৫ ভোট, সাধারণ সম্পাদক পদে বিজয় কুমার ঘোষ ১৭২ ভোট এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিপচোন মোল্যা ১৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে কাজী বরকত উল্লাহ, কোষাধ্যক্ষ পদে জি. এম. হাসান এবং প্রচার সম্পাদক পদে আহম্মাদ শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালে উপস্থিত ছিলেন কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন, নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আলী, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, বিশ্বাস নওশের আলী, সাংগঠনিক সম্পাদক সরাফত হোসেন (সবো), নড়াগাতী থানা যুবদলের সদস্য সচিব চৌধুরী সারাফত হোসেন (ঝুনু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

নবনির্বাচিত কমিটির কাছে বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং বাজারের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টগন।

ট্যাগস :

সভাপতি আলী আহমেদ ও সম্পাদক বিজয় কুমার

কালিয়ার যোগানিয়া বাজার কমিটির নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৯:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬