ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশেষ ডাকটিকিট প্রকাশ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৩৮ বার পঠিত

বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন। এ সময় একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস. এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে প্রকাশিত এই স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট ও ডাটা কার্ড দেশের ক্রীড়াপ্রেমী এবং ডাকটিকিট সংগ্রাহকদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে।

বিশ্বকাপ ফুটবল ঘিরে বিশেষ ডাকটিকিট প্রকাশ

আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬