ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শন

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাঈদুর রহমান সাঈদ এবং এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোক্তার আলী বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তা। বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ছাড়া একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয়। তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরিদাতা হিসেবে গড়ে উঠতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, “বিজ্ঞান মানুষের জীবন পরিবর্তনের অন্যতম শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীরা সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনীর সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কেশবপুরে বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শন

আপডেট সময় : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬