ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ, মাউলীতে চারা বিতরণ

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৭২ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি সদস্য মো. সোহাগ শেখের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মাঝেও বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।

চারা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিবেশ রক্ষায় এমন জনসচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন হবে, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহও বৃদ্ধি পাবে। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলে। উপস্থিত ব্যক্তিরা বলেন, পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে। স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সবুজায়নে ব্যতিক্রমী উদ্যোগ, মাউলীতে চারা বিতরণ

আপডেট সময় : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬