ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ৪১ বার পঠিত

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বেলা সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করে সারওয়ার আলম বলেন, তাঁকে প্রত্যাহার করা হয়েছে। তবে হঠাৎ এ বদলির কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। তবে প্রজ্ঞাপনে তাঁর প্রত্যাহারের কারণ কিংবা নতুন জেলা প্রশাসক হিসেবে কে দায়িত্ব নেবেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রগুলো বলছে, সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন সারওয়ার আলম। বিশেষ করে সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া তাঁর কিছু উদ্যোগ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সূত্র জানায়, গত ১২ জুন দুই মাজার পরিদর্শনকালে সারওয়ার আলম আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার মাজারের পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে মাজারে থাকা ঐতিহাসিক তিনটি দানের ডেগও সিলগালা করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একদিকে অনেকে জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বাগত জানান, অন্যদিকে মাজারের ভক্ত-অনুসারীদের একটি অংশ এ পদক্ষেপের সমালোচনা করে। তবে জেলা প্রশাসককে প্রত্যাহারের সঙ্গে এসব ঘটনার কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬