ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা Logo কোটালীপাড়ার ৯৫ বছরের বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী Logo ডুমুরিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’র শুভ উদ্বোধন Logo দাঙ্গা নিয়ন্ত্রণ ও গণপ্রতিরক্ষায় আনসার-ভিডিপির পেশাগত দক্ষতায় নতুন দিগন্ত Logo অঙ্গীভূত আনসারদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: মহাপরিচালক Logo সান্তাহারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo যশোরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

যশোরে শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৫৩ বার পঠিত

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাসের মাধ্যমে শিশুদের সুরক্ষা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষক ও সুধীজনদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে যশোরের মনিহার এলাকায় অবস্থিত আব্দুর রশীদ খান ঠাকুর ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রদীপ মার্সেল রোজারিও। তিনি বলেন, শিশুদের নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনসহ সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আব্দুর রহমান, শিশু সুরক্ষা কর্মকর্তা শাহনাজ ইসলাম, প্রকল্প কর্মকর্তা সোহান উদ্দিন, শাহানাজ পারভীন, আহ্ছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী সাইফ উদ্দিন, প্রধান শিক্ষক নুর ইসলাম, নুরুল আমিন, ফজলুর রহমান, আব্দুল আলীম মিন্টুসহ স্থানীয় শিক্ষক, সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা শিশুশ্রম হ্রাস, শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং শিশুদের সার্বিক বিকাশে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং তাদের শিক্ষা ও বিকাশে সহায়ক ভূমিকা পালনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

যশোরে শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা

আপডেট সময় : ০৯:২৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬