ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

যশোরে মাদকবিরোধী বার্তা নিয়ে সৌজন্য ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৫৫ বার পঠিত

চলমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে তরুণদের মধ্যে সামাজিক সচেতনতা ও মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দিতে যশোরে একটি সৌজন্য ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে সামাজিক সংগঠন ‘আমার আগে আমরা’-এর উদ্যোগে এ ম্যাচের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদকমুক্ত, সুস্থ ও মানবিক জীবন গঠনে উদ্বুদ্ধ করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। ম্যাচে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এজাজ হোসেন খানও খেলায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, “খেলার মাঠে হোক বিজয়, মাদকের বিরুদ্ধে হোক দৃঢ় প্রত্যয়।” তিনি আরও বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

তিনি জানান, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং শৃঙ্খলাবোধ, দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে বিভিন্ন বয়সী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের উৎসাহে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। আয়োজক সংগঠন ‘আমার আগে আমরা’ জানায়, সমাজকল্যাণ, যুব উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

যশোরে মাদকবিরোধী বার্তা নিয়ে সৌজন্য ফুটবল ম্যাচ

আপডেট সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬