ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন রোনালদো

ক্রীড়া ডেক্স
  • আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ৫২ বার পঠিত

ব্রাজিলিয়ান ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকার মধ্যে আবেগঘন এক সম্পর্কের প্রকাশ ঘটেছে আবারও। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও মনে করেন, সমালোচনার জবাব দেওয়ার এখনই সেরা সময় নেইমার জুনিয়রের।

ফরাসি সংবাদপত্র এল ইকুইপকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, জাপানের বিপক্ষে ম্যাচটি নেইমারের জন্য নিজেকে নতুন করে প্রমাণ করার বড় সুযোগ। তিনি বলেন, “যারা তাকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার সুযোগ এখন নেইমারের সামনে রয়েছে।” চোট ও সমালোচনার কঠিন সময় পার করা নেইমারের বর্তমান পরিস্থিতির সঙ্গে নিজের ক্যারিয়ারের মিলও খুঁজে পান ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

রোনালদো বলেন, “২০০২ সালের আগে আমিও একই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছিলাম। তাই আমি নেইমারের পাশে আছি।”

দীর্ঘ সময় হাঁটুর গুরুতর চোটে ভোগার পর ২০০২ বিশ্বকাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন রোনালদো। সেই আসরে ৮ গোল করে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ শিরোপা এনে দেন তিনি। সাক্ষাৎকারে ব্রাজিলের বর্তমান ফুটবল নিয়েও মন্তব্য করেন রোনালদো। তার মতে, বিশ্ব ফুটবলে এখন প্রতিযোগিতা অনেক বেড়েছে এবং কোনো একক দলের আধিপত্য আর নেই।

তবে ব্রাজিল এখনও অন্যতম শক্তিশালী দল বলে মনে করেন তিনি। রোনালদোর ভাষায়, “ব্রাজিল হয়তো আগের মতো একক ফেবারিট নয়, কিন্তু তারা এখনও বিশ্ব ফুটবলের অন্যতম বড় শক্তি। ইতিহাস ও ফুটবল সংস্কৃতির কারণে এই দলের প্রতি প্রত্যাশাও সবসময় বেশি থাকে।”

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে যে আবেগঘন বার্তা দিলেন রোনালদো

আপডেট সময় : ০৯:০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬