ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শাম্মী হত্যার বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ৩৭ বার পঠিত

এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং মামলার দ্রুত বিচার ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুন) যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাম্মী হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর নির্মম মৃত্যু তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ না রেখে দ্রুত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেন। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

শাম্মী হত্যার বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬