ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / ৩৬ বার পঠিত

যশোর সদর উপজেলায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট (WeCARE) প্রকল্পের আওতায় নবনির্মিত একটি সড়কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানায়, WeCARE প্রকল্পের ‘CW-01’ প্যাকেজের আওতায় নির্মিত সড়কটি চুড়ামনকাটি গ্রোথ সেন্টার (জিসি) থেকে শুরু হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া হয়ে কায়েমখোলা গ্রোথ সেন্টার পর্যন্ত বিস্তৃত। সড়কটির মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার।

সড়কের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সড়ক চালুর ফলে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি স্থানীয় কৃষকরা সহজেই তাদের উৎপাদিত কৃষিপণ্য বৃহত্তর বাজারে পৌঁছে দিতে পারবেন।

পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শুধু সড়ক ও অবকাঠামো নির্মাণ করলেই হবে না, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই টেকসই সড়ক যোগাযোগের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও WeCARE প্রকল্পের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা আশা করছেন, নবনির্মিত সড়কটি চালুর ফলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। একই সঙ্গে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যশোরে নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

আপডেট সময় : ০৪:৫৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬