ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৪২ বার পঠিত

বিশ্বকাপের শেষ ষোলোয় সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি ব্রাজিল-নরওয়ে। এই ম্যাচকে ঘিরে চমকপ্রদ এক পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের ফুটবল বিশ্লেষক ও সাবেক ফুটবলার ক্রিস সাটন। তাঁর মতে, টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

সাটনের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে সমতায় থাকবে। এরপর টাইব্রেকারে নরওয়ে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। তাঁর বিশ্বাস, টাইব্রেকারে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড নায়ক হয়ে উঠবেন।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার প্রশংসা করলেও সাটনের মতে, জাপানের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠে কিছু দুর্বলতা স্পষ্ট হয়েছে। সেই দুর্বলতার সুযোগ নিতে পারে নরওয়ে।

তিনি মনে করেন, ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হবে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস ও নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ডের দ্বৈরথ। তবে তাঁর ধারণা, হলান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবে না ব্রাজিলের রক্ষণভাগ।

পরিসংখ্যানও নরওয়ের পক্ষেই কিছুটা কথা বলছে। ১৯৯৮ সালের পর দুই দল চারবার মুখোমুখি হলেও একবারও জিততে পারেনি ব্রাজিল। ওই চার ম্যাচের মধ্যে দুটি ড্র হয়েছে, আর বাকি দুটি জিতেছে নরওয়ে।

এ ছাড়া ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে প্রতিবারই বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। সেই ইতিহাসও নরওয়েকে বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র দেখা গেছে। মাইক্রোসফট কপাইলটের বিশ্লেষণ বলছে, ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।

শুধু ব্রাজিল-নরওয়ে ম্যাচ নয়, শেষ ষোলোর অন্য ম্যাচগুলোরও পূর্বাভাস দিয়েছেন ক্রিস সাটন। তাঁর মতে, মরক্কো, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা ও কলম্বিয়া নিজ নিজ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। এখন দেখার বিষয়, সাটনের সাহসী ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নেয়, নাকি ব্রাজিল নিজেদের ঐতিহ্য ধরে রেখে শেষ আটের টিকিট নিশ্চিত করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬

ব্রাজিল বিদায় নেবে, ভবিষ্যদ্বাণী করলেন ক্রিস সাটন

আপডেট সময় : ০৩:৩২:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬