ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আলিপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সামির সোয়েব রাদমি Logo শার্শায় ধানক্ষেত থেকে ওয়ান শুটার পিস্তল উদ্ধার Logo যশোরে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী Logo সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন Logo এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে হজ্ব প্রতারণার অভিযোগ Logo অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রমরমা বাণিজ্য। Logo কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন Logo রাঙামাটিতে সওজ’র জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ Logo খুলনার জাহাঙ্গীর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

দর্পণ ডেক্স
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৮৬ বার পঠিত

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। একই সঙ্গে প্রচারসামগ্রী তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার করা যাবে না।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অতীব গুরুত্বপূর্ণ এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬