ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্লাড ক্যান্সারে আক্রান্ত পারভেজের পাশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি Logo সাফ চ্যাম্পিয়নশিপের নিরাপত্তায় আনসার, প্রস্তুত স্ট্রাইকিং ফোর্স Logo যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ Logo বাঘারপাড়ায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৪ আসামি আটক Logo সাতক্ষীরার তালায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড Logo কুলাউড়ায় মহিলা ইউপি সদস্যের নেতৃত্বে প্রবাসীর সম্পত্তি দখল চেষ্টা Logo মানুষের বসতভিটা রক্ষায় নদীপাড়ে এমপি বিশ্বাস জাহাঙ্গীর Logo কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী নড়াইলের সৌরভ Logo জমে উঠেছে কেশবপুরের গড়ভাঙ্গা সুপারি হাট, জমজমাট কেনাবেচা

যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ১৮ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার ২০২৭-২৮ কার্যকালের জন্য জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন গোলাম রছুল এমপি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় যশোরে জামায়াতের জেলা কার্যালয়ে আয়োজিত জেলা দায়িত্বশীল সমাবেশে তিনি শপথ গ্রহণ করেন। সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন তাঁকে শপথবাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান ও অধ্যাপক মনিরুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতারা।

শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য যশোর জেলা জামায়াতের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন গোলাম রছুল এমপি।

ট্যাগস :

যশোর জেলা জামায়াতের আমীরের শপথ নিলেন গোলাম রছুল এমপি

আপডেট সময় : ০৮:৫৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬