ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

কালিয়ায় আইন-শৃঙ্খলা উন্নয়নে গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ৫০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় সাম্প্রতিক সময়ে চুরি, ডাকাতি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির প্রেক্ষাপটে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিয়া পৌরসভার ঐতিহ্যবাহী আলী মাদ্রাসার সামনে মিহিরীর মোড়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী। তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ ও স্থানীয় জনগণের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রায় দুই শতাধিক গ্রামবাসী অংশ নিয়ে এলাকার নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরেন। জবাবে ওসি ইদ্রিস আলী বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তিনি গ্রামবাসীদের রাতের পাহারা জোরদার করার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কোনো অপরাধমূলক ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কালিয়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজায়ে রাব্বি কামাল, সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান মনা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শাহাবুদ্দিন এবং কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মিষ্টাং সর্দার। এছাড়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত গ্রামবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ট্যাগস :

কালিয়ায় আইন-শৃঙ্খলা উন্নয়নে গ্রামবাসীর সঙ্গে পুলিশের মতবিনিময়

আপডেট সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬