জনপ্রিয়তার শীর্ষে ভাড়াশিমলা ইউনিয়নের মেম্বারপ্রার্থী শাহিদুল
- আপডেট সময় : ১০:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন স্কুল শিক্ষক শাহিদুল আলম কালাম। সততা, যোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকার কারণে ওয়ার্ডবাসীর আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তিনি।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, শিক্ষক মোঃ শাহিদুল আলম কালাম দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে নিভৃতে পাশে দাঁড়িয়েছেন। একজন আদর্শ শিক্ষক হিসেবে যেমন তাঁর সুনাম রয়েছে, তেমনি একজন পরিচ্ছন্ন ও জনবান্ধব মানুষ হিসেবে এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি অত্যন্ত গ্রহণযোগ্য। ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের দীর্ঘদিনের চাওয়া-পাওয়া ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে তিনি এবার মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, শাহিদুল আলম কালাম নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অনুন্নত রাস্তাঘাটের সংস্কার, প্রকৃত দুস্থদের মাঝে সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা স্বচ্ছতার সাথে পৌঁছানো এবং একটি আধুনিক ও মডেল ওয়ার্ড বিনির্মাণে প্রশংসনীয় ভূমিকা রাখবেন।
এ বিষয়ে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী স্কুল শিক্ষক শাহিদুল আলম কালাম বলেন, আমি জন্মসূত্রে এ মাটির মানুষ। শিক্ষকতা পেশার মাধ্যমে আজীবন মানুষের সেবা করার চেষ্টা করেছি। ওয়ার্ডবাসীর ভালোবাসা ও তাগিদে আমি ৭ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সর্বদা পাশে থেকে একটি সুন্দর, মাদকমুক্ত ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে নিজের সর্বস্ব দিয়ে কাজ করব।
এলাকার মুরব্বি, তরুণ সমাজ ও সাধারণ ভোটারদের মাঝে বর্তমানে তাঁর পক্ষে ব্যাপক ইতিবাচক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে।
























