সৌদি অতিথিদের সংবর্ধনায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রীতি ফুটবল ম্যাচ
- আপডেট সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৪২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামে সৌদি আরব থেকে আগত দুই সম্মানিত অতিথিকে সংবর্ধনা জানাতে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল ম্যাচ। গতকাল সোমবার (৬ জুলাই) বিকেল ৫ঘটিকায় ঘাটিয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে ‘খামাশ হালসান আল-কারনি প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ অনুষ্ঠিত হয়।
সৌদি আরব থেকে আগত অতিথি শায়খ খামাশ হালসান আল-কারনি এবং আহমেদ ইয়াতিম আল সুহাইমি-এর শুভ আগমন উপলক্ষে এ প্রীতি ম্যাচের আয়োজন করেন স্থানীয় সমাজসেবক আলী আজম বেপারী ও তার ছেলে সৌদি প্রবাসী জহিরুল ইসলাম জুম্মন বেপারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ খামাশ হালসান আল-কারনি ও আহমেদ ইয়াতিম আল সুহাইমি। এ সময় সৌদি অতিথিরা স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফুটবল খেলায় অংশ নেন, যা মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক এম. এ. মালেক, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর আলম মোল্লা। শেখ আবুল কালাম এবং নিয়াজ মো. পাঠান (লিলু)।
এছাড়াও অনুষ্ঠানে শেখ আবুল কালম, নিয়াজ মোঃ পাঠান (লিলু), শামীম পাঠান, আরিফুল ইসলাম বাবু, শেখ মোবারক হোসেন, সোহেল পাঠান, শেখ মনিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খেলাধুলা মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। আন্তর্জাতিক অতিথিদের অংশগ্রহণে এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মামুন পাঠান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং আন্তর্জাতিক বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।




















