ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কেশবপুরে ডোংগাঘাটা বেলতলা পূজামন্দিরের রজতজয়ন্তী উদ্‌যাপন Logo যশোরে পূজামণ্ডপ পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত Logo আনসার-ভিডিপি’র ৩ সদস্যকে সম্মাননা দিলেন জেলা প্রশাসক Logo কেশবপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা Logo দর্শনায় দুর্গামাতা মন্দির পরিদর্শনে জেলা প্রশাসক Logo ফের গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা Logo বেনাপোলে দুই পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন মেয়রপ্রার্থী ইমদাদ Logo যশোর সীমান্তে প্রায় ৮ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ Logo বিজয়ের আগমনী বার্তা বহন করে মহানবমী পূজা Logo যশোরে কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা পরিষদ গঠন

অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৩৩ বার পঠিত

যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকুঞ্জীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল লিপি বেগমের বসতবাড়ির সামনে সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় নারী পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক লিপি বেগম নওয়াপাড়ার আকুঞ্জীপাড়া এলাকার মৃত সমদে আকনের মেয়ে ও মৃত হিরু মোল্লার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, লিপি বেগম অভয়নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় করা মামলায় লিপি বেগমকে মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক

আপডেট সময় : ১০:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬