মণিরামপুরে জলাতঙ্ক ও সর্পদংশন বিষয়ে সচেতনতা সভা
- আপডেট সময় : ১১:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫৩ বার পঠিত

যশোরের মণিরামপুরে জলাতঙ্ক ও সর্পদংশন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) উপজেলার নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের মণিরামপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সভাপতি এসএম হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকাশের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সহকারী প্রধান শিক্ষক সন্তোষ কুমার পাল, শিক্ষক সুপ্তা রানী রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ লিটন, মিলন কুমার হালদার, খলিলুর রহমান, জহুরুল ইসলাম, গোলাম রসুল, সেলিনা আক্তার, ফারুক হোসেন, মাহমুদুল হাসান, মেহেদী হাসান, জগন্নাথ মজুমদার ও সাংবাদিক বাবুল আকতারসহ অন্যরা।
সভায় শিক্ষার্থীদের জলাতঙ্ক ও সর্পদংশনের ঝুঁকি, করণীয় এবং দ্রুত চিকিৎসা নেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। একই সঙ্গে পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও এসব বিষয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়।
বক্তারা বলেন, সাপ বা অন্য কোনো প্রাণীর কামড়কে ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে জলাতঙ্ক ও সর্পদংশনজনিত ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।


























