সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ২০ বার পঠিত

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছি বাজারে কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান মাস্টার মকবুল হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির।
এ ছাড়া সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি জিএম মহির উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, দলীয় কার্যালয়টি সুফলাকাটি ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সাংগঠনিক সমন্বয় বাড়াতেও কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
























