ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম Logo যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সতীঘাটায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত, চালক গুরুত্বর আহত Logo মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল Logo যশোরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান Logo মণিরামপুরে বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo ‎পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন Logo আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত Logo কুয়াদায় ব্যাংক এশিয়ার নতুন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী Logo সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

গাবুরায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় শিশু সুরক্ষা প্রকল্পের উদ্যোগ

সাতক্ষীরা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় গাবুরা ইউনিয়নে লবণাক্ততা ও সুপেয় পানির সংকট মোকাবিলায় স্থানীয় মানুষের মাঝে বিনামূল্যে খাবার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শিশু সুরক্ষা প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম জানান, উপকূলীয় এ এলাকায় দীর্ঘদিন ধরে লবণাক্ততা ও সুপেয় পানির সংকট মানুষের দৈনন্দিন জীবনে নানা ভোগান্তি তৈরি করছে। বিশেষ করে নিরাপদ পানির অভাবে শিশু ও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এ বাস্তবতায় নিরাপদ ও সুপেয় পানি সংরক্ষণের সুযোগ তৈরিতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, নর্থ আমেরিকান বাংলাদেশী ইসলামিক কমিউনিটি (নাবিক)-এর অর্থায়নে এবং বৃত্তি সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিনামূল্যে পানির ট্যাংক বিতরণের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য নিরাপদ পানি সংরক্ষণের সুযোগ সৃষ্টি করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টরা জানান, সুপেয় পানি মানুষের মৌলিক প্রয়োজনের পাশাপাশি স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গেও জড়িত। উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে পানির ট্যাংক বিতরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।

ট্যাগস :

গাবুরায় বিশুদ্ধ পানির নিশ্চয়তায় শিশু সুরক্ষা প্রকল্পের উদ্যোগ

আপডেট সময় : ০৭:৫৪:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬