অসুস্থ বিএনপি নেতা শহীদকে দেখতে গেলেন শরিফুজ্জামান পরাগ
- আপডেট সময় : ০৪:২৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

অসুস্থ বিএনপি নেতা শহীদকে দেখতে তার বাড়িতে গেছেন শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ।
বৃহস্পতিবার রাতে পান্তাপাড়া বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় শরিফুজ্জামান পরাগ অসুস্থ শহীদকে দ্রুত সুস্থতা কামনা করেন। তার সঙ্গে ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির ঝনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আওরঙ্গজেব, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক সরদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনছার আলী, সাবেক যশোর জেলা ছাত্রদল সদস্য ওহিদুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের নেতা সবুর খান, শার্শা সদর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও আব্দুল ওহাব এবং সদস্য রাজু আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু জাফর, হিরু খান, রাসেল সরদার ও সাকিন মাহমুদ এবং ছাত্রদল নেতা সামিউল্লাহ ও সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে উপস্থিত সবাই অসুস্থ শহীদকে দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দোয়া করেন।
অসুস্থ বিএনপি নেতা শহীদকে দেখতে গিয়ে ফেরার পথে পান্তাপাড়া এলাকার দুটি ক্লাবে যান বিএনপি নেতৃবৃন্দ।এ সময় তারা ক্লাব দুটির সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি ও সদস্যদের খোঁজখবর নেন।
ক্লাবের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা এবং স্থানীয় তরুণদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।





















