ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ
মোবাইল কোর্টে কারাদণ্ড

গাঁজা সেবন ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোসেন আলী গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৮৪ বার পঠিত

যশোরের শার্শায় অবৈধ গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অপরাধে হোসেন আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হোসেন আলী শার্শা উপজেলার যাদবপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ গাঁজা সেবন ও এলাকায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হলে কারাগারে পাঠানো হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, শার্শা এলাকায় মাদক সেবন, মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জনশান্তি বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া হবে না। মাদকাসক্তি ও বিশৃঙ্খলা সমাজের জন্য ক্ষতিকর। অপরাধে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে শার্শা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

মোবাইল কোর্টে কারাদণ্ড

গাঁজা সেবন ও শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হোসেন আলী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬