ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

কুয়াদায় ব্যাংক এশিয়ার নতুন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী

বি এম মিলন
  • আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৭৬ বার পঠিত

যশোরের মনিরামপুর উপজেলার কুয়াদা বাজারে ব্যাংক এশিয়া পিএলসি শাখার মালিকানা ও ঠিকানা পরিবর্তন করা হয়েছে। নতুন স্বত্বাধিকারী হিসেবে দায়িত্ব নিয়েছেন নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী।

বৃহস্পতিবার কুয়াদা বাজারের নতুন ঠিকানায় ব্যাংক এশিয়ার কার্যক্রমের মৌখিক উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে কুয়াদা বাজারের জয়দেব পালের ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালিত হতো।

জানা গেছে, ব্যাংক এশিয়ার সাবেক স্বত্বাধিকারী মনিরামপুর উপজেলার জামজামি গ্রামের মৃত ঠাকুর পদ দাসের ছেলে অশোক কুমার দাস প্রতিষ্ঠানটি বিক্রি করে দেন। পরে একই গ্রামের যশোর সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুল মজিদের কন্যা সুমাইয়া আক্তার লাকী প্রতিষ্ঠানটি ক্রয় করে নতুন স্বত্বাধিকারী হন।

বর্তমানে ব্যাংক এশিয়া কুয়াদা বাজারের জামজামি মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম মাস্টার মার্কেটের দ্বিতীয় তলায় নতুন ঠিকানায় কার্যক্রম পরিচালনা করছে।

নারী উদ্যোক্তা হিসেবে ব্যাংকটির দায়িত্ব নেওয়ার বিষয়ে সুমাইয়া আক্তার লাকী বলেন, একজন নারী উদ্যোক্তা হিসেবে ব্যাংক এশিয়ার দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। প্রতিষ্ঠানটি নিয়ম ও বিধি অনুযায়ী পরিচালনার জন্য ব্যবসায়ীসহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করছি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াদা বাজারে ব্যাংকিং সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার কুয়াদা ব্যাংক এশিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

কুয়াদায় ব্যাংক এশিয়ার নতুন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী

আপডেট সময় : ০৭:১৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬