ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মণিরামপুরে আনসার কর্মকর্তা’র বিরুদ্ধে অভিযোগের পাহাড় Logo যশোরে এলপিজির মূল্য তালিকা প্রদর্শন না করায় জরিমানা Logo যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, কানের পর্দা ক্ষতিগ্রস্ত Logo কারবালা কবরস্থানে মরদেহ দাফনে বাধা, স্বজনদের মধ্যে হাতাহাতি Logo যাত্রী-চালক বিরোধে বাস সড়কে রেখে যান চলাচল বন্ধ Logo আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ Logo সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিতদের পরিচিতি সভা Logo শার্শার কায়বা ইউনিয়নে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় শহিদুল ইসলাম Logo অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন Logo যশোরে এতিম নারীর পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের অভিযোগ

সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৩৭ বার পঠিত

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর সৌদি আরবে কথিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর কেশবপুর বাজারে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। এ সময় বক্তারা সৌদি আরবে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ জানান এবং এ ধরনের হামলা বন্ধের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের অন্যতম উপদেষ্টা আব্দুল ওয়াদুদ, জেলা সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল ইসলাম, জেলা ক্যাশিয়ার মাস্টার দীন ইসলাম, শুব্বান বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বারী এবং যশোর জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা ইনামুল ইসলাম।

বক্তারা বলেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হুতি বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা উদ্বেগজনক। এ ধরনের হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ছে। তারা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সংঘাত ও সহিংসতা বন্ধের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পরে সৌদি আরবের প্রতি সংহতি জানিয়ে এবং হুতি বিদ্রোহী গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা।

ট্যাগস :

সৌদি আরবে হুতি হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬