ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যশোরে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ঘিরে ইনভিজিলেটরদের ব্রিফিং Logo হামিদপুরে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাবুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী আমিনুর রহমান Logo নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময় Logo দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য Logo মানুষের ভালোবাসায় গাজীপুরে ইমদাদের গণসংযোগ শুরু Logo কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু Logo ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা Logo সাতক্ষীরায় ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন Logo চিতলমারীতে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ

শার্শায় বিশেষ অভিযানে আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

শার্শা (যশোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ৪৯ বার পঠিত

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের মৃত মতলেবের ছেলে নজরুল ইসলাম (৬০),দীঘা চালিতাবাড়িয়া গ্রামের মৃত সামছুদ্দিন মোল্লার ছেলে জসিম উদ্দিন (৫৫) এবং ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আবুল কালাম (৬০)।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এর মধ্যে নজরুল ইসলামকে ৩০ সেপ্টেম্বর রাত ৮টা ১০ মিনিটে শ্যামলাগাছি গ্রামের নিজ বাড়ি থেকে, জসিম উদ্দিনকে ১ অক্টোবর রাত ১২টা ১০ মিনিটে দীঘা চালিতাবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবুল কালামকে একই দিন সকাল ৬টা ৫০ মিনিটে যাদবপুর গ্রামের নাভারণ-সাতক্ষীরা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নজরুল ইসলাম শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচার সম্পাদক, জসিম উদ্দিন ৭ নম্বর কায়বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং আবুল কালাম ঝিকরগাছা উপজেলার ৭ নম্বর নাভারণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য ছিলো।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬-এর মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫ডি এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার তিনজনকে ১ অক্টোবর যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।

ট্যাগস :

শার্শায় বিশেষ অভিযানে আ’লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৩৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬