ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ Logo গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়: নার্গিস বেগম Logo যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo সতীঘাটায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত, চালক গুরুত্বর আহত Logo মনিরামপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে শহীদ ইকবাল Logo যশোরে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান Logo মণিরামপুরে বিএনপি নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা Logo ‎পুকুরের উপর নড়বড়ে কাঠের দোকানে বৃদ্ধার মানবতার জীবন Logo আশাশুনিতে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত Logo কুয়াদায় ব্যাংক এশিয়ার নতুন স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার লাকী

ডেঙ্গুতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের মৃত্যু

নড়াইল সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৪৩ বার পঠিত

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশার সিকদারের নাতি এবং তাঁর ছেলে মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছোট ছেলে হাফেজ ওবায়েদ উল্লাহ সিকদার (১৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। সদ্য পবিত্র কোরআনের হাফেজ হওয়া এই তরুণের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ ওবায়েদ উল্লাহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে ১ সেপ্টেম্বর দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করেন।

মাত্র ১৮ বছর বয়সে ওবায়েদ উল্লাহর মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের মাতম। ধর্মীয় শিক্ষায় অনুরাগী এই তরুণ অল্প বয়সেই পবিত্র কোরআন হেফজ সম্পন্ন করেছিলেন। তাঁকে ঘিরে পরিবার ও স্বজনদের ছিল নানা স্বপ্ন ও প্রত্যাশা। তাঁর আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন যেন মুহূর্তেই থমকে গেছে।

মরহুমের নামাজে জানাজা বাদ জুমা কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত অনেকের চোখে ছিল অশ্রু।

জানাজা শেষে মূলশ্রী স্থানীয় কবরস্থানে হাফেজ ওবায়েদ উল্লাহ সিকদারের দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তরুণ এই হাফেজের অকাল মৃত্যুতে নড়াগাতী এলাকায়ও গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সদ্য কোরআনের হাফেজ হওয়া ১৮ বছরের এই তরুণের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

ট্যাগস :

ডেঙ্গুতে নড়াইল-১ আসনের সাবেক এমপির নাতি হাফেজ ওবায়েদের মৃত্যু

আপডেট সময় : ০৪:১৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬