অসুস্থ জামিরুলকে দেখতে গেলেন শরিফুজ্জামান পরাগ
- আপডেট সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ২৩ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জামিরুল ইসলাম অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সুবর্ণখালী এলাকায় তাঁর বাড়িতে যান শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ। তিনি জামিরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সদস্য মো. হুমায়ুন কবির ঝনু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও মো. আওরঙ্গজেব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন, সাবেক যশোর জেলা ছাত্রদল সদস্য মো. ওহিদুজ্জামান, শ্রমিকদল নেতা মুস্তাক আহমেদ এবং শার্শা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শান্ত, আব্দুল ওহাব।
এ ছাড়া ছাত্রদল নেতা রাসেল, সোহেল ও সামিউল্লাহসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে উপস্থিত নেতা-কর্মীরা জামিরুল ইসলামের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
অসুস্থ জামিরুল ইসলামকে দেখতে যাওয়ার পর স্বরূপদাহ বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন শার্শা উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ। এ সময় আসেখানে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি উসমান আলী, শার্শা উপজেলা বিএনপি নেতা বখতিয়ারসহ আরও অনেকে।





















