ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সন্তানের সাফল্যে গর্বিত পুলিশ পরিবার

চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নাছিম, চুয়াডাঙ্গা
  • আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পঠিত

পুলিশের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, পরিবারের সন্তানদের স্বপ্ন ও সাফল্যের পাশে দাঁড়ানোও দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। কর্মব্যস্ততার মধ্যেও পুলিশ সদস্যদের সন্তানরা যখন মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখে, তখন সেই অর্জন হয়ে ওঠে পুরো পুলিশ পরিবারের গর্বের বিষয়। এমনই আনন্দঘন পরিবেশে চুয়াডাঙ্গায় সংবর্ধিত হয়েছেন জেলা পুলিশের সদস্যদের কৃতি সন্তানরা।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের কৃতি শিক্ষার্থী সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক প্রদত্ত মেধাবৃত্তির ক্রেস্ট, সনদ ও সম্মানীর অর্থ তুলে দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার।

২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় সব বিষয়ে এ-প্লাস অর্জনকারী বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সন্তানদের এ মেধাবৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, মেধাবী ও কৃতী সন্তানদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাদের ভবিষ্যৎ সাফল্যের পথে আরও অনুপ্রাণিত করবে। তাদের এ অর্জন শুধু পরিবারের জন্য নয়, বাংলাদেশ পুলিশ পরিবারের জন্যও গর্বের।

তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের আবহ। সন্তানের হাতে সম্মাননা উঠতে দেখে অভিভাবকদের মুখেও ফুটে ওঠে সাফল্যের আনন্দ। পুলিশের কঠিন ও ব্যস্ত কর্মজীবনের পাশাপাশি সন্তানদের এমন অর্জন দায়িত্ব পালনে তাদের আরও অনুপ্রেরণা জোগাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

সন্তানের সাফল্যে গর্বিত পুলিশ পরিবার

চুয়াডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬