ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এনপিজেএ বাংলাদেশের শোক

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

যশোর দর্পণ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ৫ বার পঠিত

দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, চিকিৎসার জন্য কিছুদিন আগে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। বৃহস্পতিবার রাতে লন্ডনের একটি হোটেল কক্ষে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) বাংলাদেশ কমিটির সভাপতি মোহাম্মদ জুবায়ের ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজ মালিকানাধীন বাংলাদেশি অনলাইন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন।

গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৭ সালের ডিসেম্বরে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে বিশেষ স্বীকৃতি ও সম্মাননা হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন তৌফিক ইমরোজ খালিদী।

তার মৃত্যুতে দেশের অনলাইন সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

এনপিজেএ বাংলাদেশের শোক

বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

আপডেট সময় : ০৮:৫১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬