ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন

আলমগীর হোসেন, বেনাপোল
  • আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৪ বার পঠিত

চোখের অপারেশন শেষে ঢাকায় চিকিৎসা নিয়ে নিজ বাসভবনে ফিরেছেন শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন। খবর পেয়ে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার নিজ বাসভবনে ছুটে যান যশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারী ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

সাক্ষাৎকালে নুরুজ্জামান লিটন সরোয়ার হোসেনের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন।

এ সময় আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, সরোয়ার দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী। দলের দুঃসময়ে আমরা সবসময় তাকে পাশে পেয়েছি। সরোয়ারের মতো নিবেদিত নেতাকর্মীরা আছেন বলেই আজও তৃণমূল চাঙ্গা রয়েছে। মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, সরোয়ার খুব দ্রুত সুস্থ হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসুক।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম এবং বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক।

এ ছাড়া ছাত্রদল, যুবদল, মহিলা দল, মৎস্যজীবী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

অসুস্থ সরোয়ারকে দেখতে ছুটে গেলেন নুরুজ্জামান লিটন

আপডেট সময় : ০৭:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬