ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo টাকা চুরির অপবাদে সাজমীর হত্যা: এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার Logo খুলনায় ফখরুল হত্যা মামলার আসামি আব্দুর রহমান গ্রেপ্তার Logo দুর্গাপূজার ছুটিতে টানা ৮ দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ Logo প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের স্মরণসভা Logo তালায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স Logo বেনাপোল কাস্টমস যুগ্ম কমিশনারের কক্ষে তালা, নেমপ্লেট উধাও Logo চুরির মামলা তুলে নিতে প্রবাসীর পরিবারকে হুমকি Logo সুন্দরবনে এসআরবি-৬-এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার Logo ঝিনাইদহে উত্তম কৃষি চর্চা বিষয়ক কৃষক প্রশিক্ষণ Logo খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার

যশোরে দুর্গাপূজা উপলক্ষে ৬নং ওয়ার্ড বিএনপির উপহার বিতরণ

বেলাল হোসেন বনি
  • আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২৮ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোর শহরের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় যশোর পিটিআই স্কুলের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহারসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু।

এ সময় উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক হোসেন, আবুল কাশেম কালু, প্রফেসর কুদ্দুস হোসেন, নওশের আলী, জেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন ও মোহাম্মদ সাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী কাজল রেখা, বিউটি বেগম, রোজিনা বেগম, সোমা পারভিন, আলো আক্তার, কাকলিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ উপহারসামগ্রী বিতরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের আনন্দ ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়।

ট্যাগস :

যশোরে দুর্গাপূজা উপলক্ষে ৬নং ওয়ার্ড বিএনপির উপহার বিতরণ

আপডেট সময় : ০৬:২৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬